সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা কারাগা‌রে সা‌বেক ব্যংক ম্যানেজা‌রের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা কারাগা‌রে সা‌বেক ব্যংক ম্যানেজা‌রের মৃত্যু

খুলনা জেলা কারাগারে এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদী, ফুলবাড়িগেট শাখা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. আক্রামুজ্জামান। তিনি দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার শেখ মহিউদ্দিনের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারগারের জেলার আবু সায়েম ।

তিনি বলেন, খানজাহান আলী থানার একটি মামলায় তার ৫ বছর সশ্রম কারাদন্ড এবং একইসাথে ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন খুলনার একটি আদালত। হাইকোর্টে আবেদন করলে সাজার মেয়াদ কমিয়ে এক বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার তিনি হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : নজরুল ইসলাম মঞ্জু

রূপসায় ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।