সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৩৩৩ জনপ্রিয় করতে প্রেস ব্রিফিং | চ্যানেল খুলনা

খুলনায় ৩৩৩ জনপ্রিয় করতে প্রেস ব্রিফিং

৩৩৩ পরিষেবার মাধ্যমে অভিযোগ গ্রহণ, তথ্য প্রদান, সামাজিক সমস্যার সমাধান এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সহযোগিতায় বুধবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উপ প্রধান তথ্য কর্মকর্তা জিন্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ৩৩৩ এর মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে সাংবাদিকদের মতামত নেয়া হয়। খুলনা জেলায় ৩৩৩ কে জনপ্রিয় করার লক্ষে জেলা প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল বিলবোর্ড, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৩৩৩ এর মাধ্যমে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা জেলার ৯ টি উপজেলার ঘর-বন্দি, দুস্থ, অসহায় ৫ হাজার ৭৩১ জনকে ত্রাণ বিতরণ করা হচ্ছে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

খুলনায় রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন পরিষদের সঙ্গে কেএমপি’র মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।