সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ১১জন শ্রমিককে চার লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান | চ্যানেল খুলনা

খুলনায় ১১জন শ্রমিককে চার লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে পেশাগত কারণে অসুস্থ, আহত, দুর্ঘটনায় মৃত এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ১১জন শ্রমিক এবং তাদের স্বজনদের মাঝে চার লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়।
আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান এসকল চেক বিতরণ করেন ।
পরিচালক জানান, ইতোমধ্যে খুলনা বিভাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। স্বচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা করে এ চেক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালে শ্রমিকদের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের বিপদে পাশে রয়েছে।
চেক বিতরণকালে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।