সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার | চ্যানেল খুলনা

খুলনায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক। শিশু‌টির শরীর থে‌কে অ‌তি‌রিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসা দেয়া হ‌চ্ছে।

শিশুটির পরিবার জানিয়েছে, সকালে শিশুটি অন্য শিশুদের সাথে খেলতে নিজ বাড়ি থেকে বের হয়। এসময় এক যুবক ফুসলিয়ে তাকে পাশ্ববর্তী একটি নির্জণ বাড়ির সিড়িঁর নিচে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এলাকাবসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছে, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি তার পরিবারকে জানিয়েছে, সে ধর্ষককে চেনে না, তবে দেখলে চিনবে।

শিশুটির মা বলেন, আমাদের বাসার পাশেই আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান আজ। সকালে মেয়েকে ১৫-২০ মিনিট পাওয়া না যাওয়ায় খোঁজখুঁজি শুরু হয়। আমাদের বাড়ির এক বাড়ি পরে দোতলা বাড়ির সিড়িঁর নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ বলেন, শিশুটি খুমেকে ভর্তি রয়েছে। ধর্ষককে গ্রেফতার করতে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।