সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ডি,এম রেজা সোহাগ নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর খালিশপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তিনি। সাংবাদিক ডি,এম রেজা সোহাগ খুলনা থেকে প্রাকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স এসোসিয়শনের সহ সভাপতি।
জানা গেছে, নগরী গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দ্বিতীয় তলার দুটি কক্ষ মো. লাবিদ মোল্লা নামে এক ব্যাক্তিকে ভাড়া দেন। কিছুদিন পরে ভাড়া নিয়ে টালবাহানা ও বিভিন্ন সমস্যার কারনে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ছেড়ে বিভিন্ন অজুহাত সৃষ্টি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলে ভাড়াটিয়ার সাথে সাংবাদিক সোহাগের কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টা দিকে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করে। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিন দিনের মধ্যে লাশ ফেলে দেবেন বলে হুমকি দেন। এ সময় বাড়িতে সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতংকিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়রী করেন তিনি।
খালিশপুর থানার ওসি (তদন্ত) সাব্বিরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।