সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত

‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আজ (বুধবার) বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তরের আয়োজনে সকালে খুলনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ধারণা ছিলো তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাস জনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস হতে অনেকাংশে দূরে থাকা সম্ভব।
র‌্যালি ও আলোচনা সভায় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডাঃ রানা কুমার বিশ্বাস, ডাঃ নাজমুল কবির, ডাঃ এস এম মুরাদ হোসেন, ডাঃ কাজী আবু রাশেদ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।