সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী | চ্যানেল খুলনা

খুলনায় বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী

পাঁচ দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী আজ (মঙ্গলবার) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি বলেন, পিঠা-পার্বন বাঙ্গালির ঐতিহ্য। বাঙ্গালিরা চিরকালই অতিথি পরায়ণ। ঐতিহ্যবাহী পিঠাপুলি আমাদের দেশের সংস্কৃতির একটি বড় অংশ। দেশে প্রায় দেড়শ রকমের পিঠা তৈরি হয়। পিঠা উৎসব আমাদের ঐতিহ্যর সাথে মিশে আছে। এই দেশীয় পিঠা ধরে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। স্বাগত জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব শামীমা সুলতানা শীল্ এবং ধন্যবাদ জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হাসেন মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।