সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন,খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান | চ্যানেল খুলনা

খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন,খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান

জহিরুল ইসলাম রাতুল :: সরকার ঘোষিত দুই সপ্তাহ লকডাউনের মধ্যে আজ দ্বিতীয় সপ্তাহ। ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে সকল দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান। করোনার এই মহামারীর মধ্যে মার্কেটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দোকান মালিক ও কর্মচারীরাও যথেষ্ট সচেষ্ট এ বিষয়ে। সাধারণ জনগণকেও দেখা গিয়েছে আত্মসচেতনতা রক্ষা করে পথ চলতে। করোনা সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে। চলমান এ লকডাউনে গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি সড়কে চলতে দেখা গেছে।

গত কিছু দিন পুলিশের চেকপোস্টে কড়াকড়ি দেখা গেলেও আজ দেখা গেছে তার উল্টো চিত্র। নগরীর কোনও কোনও সড়কে যানবাহনের অতিরিক্ত চাপও দেখা গেছে।
রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সরেজমিনে বড় বাজার, ডাকবাংলা, পিকচার প্যালেস, পাওয়ার হাউজ মােড়, শিববাড়ি, সাত রাস্তামোড়, ময়লা পোতা, শান্তিধাম মােড় এলাকা ঘুরে দেখা গেছে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট নেই। কোনও কোনও মোড়ে চেকপোস্ট থাকলেও তাতে পুলিশের উপস্থিতি তেমন নেই।

এলাকাগুলো ঘুরে দেখা যায়, মোটরসাইকেলে দুজন আরোহণ করছে এবং থ্রী হুইলারে পাঁচজন পর্যন্ত চলাচল করছে। মোটরসাইকেলে দুজন চলাচল করলেও পুলিশ তাদের দেখে অনেকটা নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।