সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডাকাতির প্রস্তুতির মামলায় আরও এক আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ডাকাতির প্রস্তুতির মামলায় আরও এক আসামী গ্রেফতার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলায় মিন্টু হাওলাদার (৩৫) নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সোনাডাঙ্গা ময়লাপোতা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিন্টু ওই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই (সোমবার) রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৯৯ ধারায় তাদের দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই বিপ্লব কান্তি তদন্তে নাম আসা মিন্টু হাওলাদারকে সোমবার রাতে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তে নাম উঠে আসা মিন্টু হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। তিনি আরও জানান, আসামী মিন্টুর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা, মাদকসহ ৫-৬টি মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।