সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে | চ্যানেল খুলনা

খুলনায় এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

খুলনায় এবছর এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১৩২টি, দাকোপে ৮১ টি, বটিয়াঘাটায় একশত নয়টি, তেরখাদায় একশত সাতটি, দিঘলিয়ায় ৫৯ টি, রূপসায় ৭৫টি, ফুলতলায় ৩৩ টি, ডুমুরিয়ায় দুইশত চারটি, কয়রায় ৫৪টি ও পাইকগাছায় একশত ৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সকালে এক প্রস্তুতিসভায় এসকল তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রত্যেক পূজামন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল নম্বর ঝুলিয়ে রাখতে হবে। বিনোদনের জন্য মেলার আয়োজন করা যাবে না। আরতির সময় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে হবে। প্রত্যেক পূজামন্ডপের জন্য সেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন ও বিসর্জনকালে শোভাযাত্রা পরিহারসহ সকল মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী রাখতে হবে।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।