সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫ | চ্যানেল খুলনা

খুলনায় ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

খুলনায় রং মিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।

শুক্রবার বেলা ১২ টায় সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে এসে ২০-২১ জন আসামি নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় ভাজাওয়ালার গলির তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ইমন শেখের বুকের বাম পাজরের নিচে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা ইমনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমনের পিতা মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।