সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোঃ আসাদুজ্জামান নামে ২৪ বছরের এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় মিতু নামে ১০ বছরের একটি শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর তিনি মারা গেছেন। তিনি অ্যাজমার রোগী ছিলেন। তারপরও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সে শ্বাসকষ্টের রোগী ছিলো। তারপরও করোনা আক্রান্ত ছিল কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।