সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ৬টি সংসদীয় আসনে কে কোন প্রতীক পেলেন | চ্যানেল খুলনা

খুলনার ৬টি সংসদীয় আসনে কে কোন প্রতীক পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

খুলনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডলকে দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদকে লাঙল, তৃণমূল বিএনপি’র চন্দ্র প্রামানিককে সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ঈগল প্রতীক।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন নৌকা, জাতীয় পার্টির মো. গাউসুল আজম লাঙল, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ডাব, সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায় ছড়ি, বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন নোঙর ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ঈগল প্রতীক পেয়েছেন।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন নৌকা, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন লাঙল, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ঈগল প্রতীক পেয়েছেন।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ‘লাঙল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’ ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল’।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ ‘নৌকা’, জাতীয় পাটির মো. শাহীদ আলম ‘লাঙল’ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ‘হাতুড়ী’ প্রতীক পেয়েছেন।

এ ছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।