সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে | চ্যানেল খুলনা

খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে

প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে অলআউট হওয়ার পরও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী। খুলনার ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তুলে ম্যাচটি ড্র করেছে তারা। রাজশাহীর হয়ে সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান রুম্মান। অন্যদিকে খুলনার প্রথম ইনিংসে শতকের দেখা পেয়েছিলেন শেখ মাহাদী হাসান।

প্রথম ইনিংসে রাজশাহীর ব্যাটাররা সুবিধা করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে দলটির ইনিংস থামে মাত্র ১১৯ রানে। ওপেনার সাব্বির হোসেন করেন সর্বোচ্চ ৩৬ রান। খুলনার হয়ে শেখ মাহাদী হাসান নেন ৬ উইকেট, আর সফর আলীর শিকার ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে খুলনা। বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স দেখান শেখ মাহাদী হাসান। ১১৮ বলে ১০৪ রান করেন তিনি। কালাম সিদ্দিকী করেন ৯১ রান। এ ছাড়া সামিউন বাসির রাতুল ৫৭, আজিজুল হাকিম তামিম ৫৫ ও ইমরানুজ্জামান ৫২ রান করেন। তাঁদের ব্যাটিংয়ে ১৩৬.১ ওভারে ৪৮৪ রানে অলআউট হয় খুলনা। রাজশাহীর হয়ে নিহাদ উজ জামান নেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে ৩৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ায় রাজশাহী। ওপেনিং জুটিতে হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন দলকে শক্ত ভিত এনে দেন। সোহান করেন ৯০ রান, আর সাব্বিরের ব্যাট থেকে আসে ৮৮ রান। তিন নম্বরে নেমে নাঈম আহমেদ যোগ করেন ৬৯ রান।

এরপর ইনিংসের হাল ধরেন সাব্বির রহমান রুম্মান। ২২১ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। প্রীতম কুমারের ৪৪ রানও রাজশাহীর বড় সংগ্রহ গড়তে সহায়তা করে।

শেষ পর্যন্ত ১৬৩.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫০০ রান সংগ্রহ করে রাজশাহী। খুলনার হয়ে সামিউন বাসির রাতুল নেন ৪ উইকেট। দুই দলের লড়াই শেষ হয় ড্রয়ের মধ্য দিয়ে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

জয়ের পথে বাংলাদেশ, ৫১ রানেই আফগানিস্তানের ২ উইকেট শেষ

১৭ টেস্টেই ৫০ উইকেট, বাংলাদেশের পেসারদের মধ্যে শীর্ষে হাসান

‘আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না’, আবেগঘন বিদায়ে মেসি

৯ গোলে হারের পর নাইট ক্লাবে বাংলাদেশী ফুটবলার  সাদ-সোহেল

ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ

পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কার সিরিজে বড় দায়িত্বে বাংলাদেশের সৈকত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।