সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল | চ্যানেল খুলনা

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময়ে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে আসে।

এর আগে, সোমবার বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম মস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৬ ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।