সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার যুবলীগ নেতা চাঁদাবাজির মামলায় কারাগারে | চ্যানেল খুলনা

খুলনার যুবলীগ নেতা চাঁদাবাজির মামলায় কারাগারে

খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) তাঁকে চাঁদাবাজিসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে খুলনায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখবাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেনের। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে যুবলীগের এ নেতাকে আমরা খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।