সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার পাঁচ হাসপাতালে ৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার পাঁচ হাসপাতালে ৭ জনের মৃত্যু

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সাতক্ষীরার তালার মফিজুর রহমান (৫২) ও গোপালগঞ্জ কোটালিপাড়ার আব্দুল মজিদ (৮০)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর বয়রা কলেজ রোডের মোঃ ফজলুর রহমান (৭৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নগরীর টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, তার মধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার গোলাম মোস্তফা (৯০) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ৫৮জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট পাগলা শ্যামনগর এলাকার সোনিয়া (৩৫) ও কচুয়া এলাকার সুকান্ত দাস (৬৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৬৫ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

খুলনায় রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন পরিষদের সঙ্গে কেএমপি’র মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।