সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার দিঘলিয়া-ভৈরব সেতু প্রকল্পের কার্যক্রম পরিদর্শন | চ্যানেল খুলনা

খুলনার দিঘলিয়া-ভৈরব সেতু প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর শুক্রবার (২১ মে) বিকালে ভৈরব সেতু এলাকা দৌলতপুর মহসীন মোড় থেকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া ইউনাইটেড ক্লাব পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
সেতুর পূর্ব অংশ দিঘলিয়া উপজেলার দেয়াড়া ইউনাইটেড ক্লাব মাঠে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ (করিম গ্রুপ ) এর বেজ ক্যাম্প প্লাস স্টক ইয়ার্ডে এলাকার সুধীবৃন্দের সঙ্গে সেতুর বিষয়াদি নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু এবং দ্রুত বাস্তবায়ন এর জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ,ঢাকা) আব্দুল্লাহ আল মামুন, খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফেরি সার্কেল খুলনা মোঃ মনজুরুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাশিদুর রেজা, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাশন লিঃ (করিম গ্রুপ) প্রজেক্ট ম্যানেজার মোঃ মাবাবুবুর রহমান, ভৈরব সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত বরণ অধিকারী, অতিঃ প্রধান প্রকৌশলী গোলাম মোস্তাফা, শেখ শাহানেওয়াজ, কিউ এস সামিউল ইসলাম, জিএম ম্যানেজমেন্ট (অবঃ) মেজর আসাদুর রহমান, এলাকার সুধীবৃন্দের মধ্যে প্রাক্তন সাংসদ শেখ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, আ’লীগ নেতা শেখ আনছার আলী, মাওঃ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি, মোঃ হাফিজুর রহমান প্রমূখ ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।