সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার তিন সাংবাদিক পেলেন ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক | চ্যানেল খুলনা

খুলনার তিন সাংবাদিক পেলেন ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক

ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান আজ (সোমবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুর পরে তাঁর স্মৃতি ধরে রাখার এ ব্যবস্থা সবার জন্য গর্বের। তাঁরই অবদানে চালু হওয়া এ পদক যারা পাবেন তারা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আরো উৎসাহিত হবেন। তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে তিনজন গণমাধ্যমকর্মী আজ পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পাচ্ছেন। ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতার পাশাপাশি শিশু শিক্ষার বিকাশে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর খুলনার আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের মধ্য থেকে নির্বাচিত তিনটি লেখার জন্য তিনজন গণমাধ্যমকর্মীকে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক দেওয়া হয়। এবছরের জন্য পদকপ্রাপ্তরা হলেন দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান ও দৈনিক খুলনার সহকারী সম্পাদক মাকসুদুর রহমান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদকের ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু ও পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আলমগীর হান্নান বক্তৃতা করেন। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেয়র পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।