সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার তিন থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনার তিন থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শুক্রবার (১৮ আগষ্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর তিন থানা দৌলতপুর, খালিশপুর ও হরিণটানা থানায়- অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে- তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগরীর দৌলতপুর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন বিকাল ৫ টায় ৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে, বিকাল ৩ টায় হরিণটানা থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন কৈয়া বাজার জিননুরাইন মাদ্রাসা অডিটোরিয়ামে ও খালিশপুর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন সন্ধ্যা ৭ টায় গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম রহ. ফাউন্ডেশন মিলানায়তনে অনুষ্ঠিত হয়।

তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলোয়ার হোসাইন সাকি, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম।

তৃণমূল প্রতিনিধি সম্মেলন খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মিজানুরের পরিচালনায়, দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারী আলফাত হোসেন লিটনের পরিচালনায় ও হরিণটানা থানার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে উপস্থিত ও বক্তব্য রাখেন মাওলানা শরিফুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, মাওঃ গোলাম মাওলা, মোঃ আল আমিন, আতিক হাসান, মাওঃ ইলিয়াস হোসেন মাঞ্জুরী, হাফেজ খায়রুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মাওঃ গোলাম মোস্তফা বাঙালি, শেখ কাওছার আলী, মোঃ আজাদ হোসেন, যুব নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ শিমুল ব্যাপারি, মহাসিন হাওলাদার, ছাত্র নেতা মোঃ মইন উদ্দিন, মোঃ আলম গাজী, রাকিবুল ইসলাম, শাহরিয়ার তাজ, এস এম আবুল কালাম আজাদ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ ইকবাল হোসেন, শাহিন হোসেন, মাহদী হাসান মুন্না, বনি আমিন, আবুল কাশেম প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।