সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ডুমুরিয়ায় বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনার ডুমুরিয়ায় বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালের চারা উত্তোলন, বনায়ন, বনের প্রয়োজনীয়তা ও বন সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ আজ (বৃহস্পতিবার) খুলনার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ বলেন, গাছ না থাকলে প্রাণের অস্তিত্ব থাকবে না। গাছই একমাত্র নিয়ামক যে বাতাসে অক্সিজেন ছেড়ে দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে সুশীতল বায়ু প্রদান করে। দোলনা থেকে কবর পর্যন্ত গাছের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সকলকে গাছ লাগানো ও গাছ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইযুর হোসাইন প্রমুখ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা মোঃ আকরামুল ইসলাম।
এ প্রশিক্ষণে ২৫ জন স্থানীয় প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।