সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

খুলনায় ৮ হত্যামামলাসহ ১২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

গতকাল রোববার রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশ তালুকদার খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি মাছের ঘের থেকে চাঁদা আদায় করতেন এবং চাঁদা না দিলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সে কারণে তিনি ‘চিংড়ি পলাশ’ নামে বেশি পরিচিতি পান।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর পলাশ তার লোকজন নিয়ে যশোর শহরের শংকরপুরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিল।

এ ব্যাপারে গোপন তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব কমান্ডার আরও জানান, পলাশের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা আছে। এছাড়া মাদক, মারামারি, চাঁদাবাজি ও বিস্ফোরণের আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পলাশ স্ত্রীসহ আটক হয়েছিলেন যৌথবাহিনীর হাতে। মাস চারেক আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবার চাঁদাবাজি শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।