সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২২নং ওয়ার্ডে কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন এ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন আজ সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হামের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে অনেক শিশু ঝরে পড়েছে। সরকার যথাযথ গুরুত্বের সাথে শিশুদের টিকার আওতায় আনার সকল আয়োজন সম্পন্ন করেছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আজ প্রথম দিন। তিনি বলেন, কোভিডের মতো হাম ভাইরাসজনিত রোগ তাই করোনার মতো হামের টিকার বিষয়ে সকলকে গুরুত্ব দিতে হবে। ক্যাম্পেইনে যেন কোন শিশুবাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মায়েদের অধিক যতœবান হতে হবে এবং তাদের শিশুদেরকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। সরকারের এই টিকাদান কার্যক্রম সফল করতে আমাদেরকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই জাতিকে জাতীয় দুর্যোগ থেকে রক্ষা করা যাবে। শেষে তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ঘোষণা উদ্বোধন করেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, খুলনা স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তাত্ত্ববধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহানসহ ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্টের প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯৩ হাজার ৭৮৮জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২জন প্রথম সারির সুপারভাইজারসহ মোট ৮২টা টিম দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আজ ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের (পূর্বে এমআর টিকা গ্রহণ করেছে এমন শিশুসহ) সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনায় সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকাপ্রদান কার্যক্রম চলবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় প্রথমবারের মতো চালু হলো দক্ষতা উন্নয়ন পরীক্ষা

৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন

উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী

সদর থানা বিএনপির পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।