সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় স্টোরি লাইফ স্টাইল এর যাত্রা শুরু | চ্যানেল খুলনা

খুলনায় স্টোরি লাইফ স্টাইল এর যাত্রা শুরু

পোশাকে আভিজাত্যের বাস্তবতার গল্প নিয়ে বিভাগীয় শহর খুলনায় যাত্রা শুরু করেছে দেশের স্বনামধন্য ব্রান্ড শপ স্টোরি লাইফ স্টাইল। খুলনা মহানগরীর মজিদ সরণীর শিববাড়ি মোড়ে ইসরাক প্লাজার দ্বিতীয় তলায় ১১ মে সোমবার বিকালে দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে।

খুলনায় স্টোরি লাইফ স্টাইল এর এটি চতুর্থ শোরুম। এছাড়া রাজধানীর ঢাকার সাভার, রাজবাড়ী, ভোলা ও সাতক্ষীরায় রয়েছে তাদের শোরুম। স্টোরি লাইফস্টাইল শোরুমে রয়েছে বৈচিত্র্যময় পোশাকের পাশাপাশি শিশুদের পোশাক ও প্রসাধন সামগ্রী। ক্রেতা সাধারণকে মানসম্পন্ন পণ্য সুলভ মূল্যে সরবরাহ করা তাদের অঙ্গীকার। ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শো-রুমে আসা জীবন নামে এক ক্রেতা বলেন, স্টোরি লাইফ স্টাইল এর নতুন শো-রুম খুলনাতে ওপেনিং হয়েছে। তাই কেনাকাটা করতে এসেছি। তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে। এখানে সূলভমূল্যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে। যেটা আমাদের জন্য সুবিধা। তাছাড়া রয়েছে ৪০% ছাড়।

নোমান নামে আরেক ক্রেতা বলেন, এখানকার পণ্যগুলো খুব ভালো। ফ্রেব্রিক্সগুলো ভালো, স্বল্প দামেভালো পণ্য পাওয়া যায়, এ জন্য এসেছি এবং কেনাকাটাও করেছি।

স্টোরি লাইফ স্টাইলের এরিয়া ম্যানেজার মো. আল আমিন বলেন, খুলনাতে নতুন শপ উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। খুলনাতে নতুন শপ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কাস্টমারের আরও কাছাকাছি যেতে চাই। কাস্টমারদের এমন একটি অভিজ্ঞতা দিতে চাই যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং বিশ্বাস। আমাদের মানসম্পন্ন পণ্য এবং সাশ্রয়ী মূল্য যে কারণে মানুষ এখানে আসবে। কঠোরভাবে কোয়ালিটি কন্ট্রোল এবং কাস্টমারদের বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি।

ব্রাঞ্চ ম্যানেজার এস কে সৌরভ বলেন, খুলনার মানুষের ব্রান্ডের প্রতি চাহিদা আছে। আমরা সেই চাহিদাকে কেন্দ্র করে খুলনাতে নতুন ব্রান্ড শপ ওপেন করার উদ্যোগ নিয়েছি। এবং সফলভাবে আমরা উদ্বোধন করেছি। শো-রুম ওপেন হওয়ার পর থেকে ক্রেতাদের যথেষ্ট সাড়া পাচ্ছি। শুরুতেই আমরা ৪০% ডিসকাউন্ট দিচ্ছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।