সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু | চ্যানেল খুলনা

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব মারাত্মকভাবে দেখা দিয়েছে। হাম-রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। জটিল এ রোগ থেকে শিশুদের রক্ষা করতে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবন মিলনায়তনে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, এ রোগ দুটি সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাশির সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের হাম রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এর প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী রাজিব আহমেদ, ডাঃ নাজমুর রহমান সজীব, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল প্রমুখ।

খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডে আগামীকাল সকাল ৯টায় এ হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত হবে। কর্মসূচির উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উল্লেখ্য, গত পাঁচ এপ্রিল থেকে ১৮টি জেলার অধিক গুরুত্বপূর্ণ ৩০টি উপজেলায় এবং ১৩টি পৌরসভায় ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হয়। সর্বশেষ আগামীকাল (২০ এপ্রিল) থেকে সকল জেলা উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে এই ক্যাম্পেইন শুরু হবে। দীর্ঘ এক মাসব্যাপী ৬ থেকে ১২ বছর বয়সী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ শিশুদের এ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।