সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত | চ্যানেল খুলনা

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে চলমান যৌথ অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় চলমান যৌথ অভিযানের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেফতারে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে চলমান অভিযান আরও জোরদার করতে হবে। এ জন্য প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রকে মহানগরীতে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর সহযোগিতা কামনা করে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “নগরীতে কোনো সন্ত্রাসী সংগঠন বা বাহিনীর স্থান নেই। এখানে একমাত্র আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে পুলিশই দায়িত্ব পালন করবে।”

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং মহানগরীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

১৯ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।