সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের ডাকবাংলোর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহর বাড়ি রূপসা উপজেলার বাগমারা গ্রামে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীরা মাসুমকে কন্ট্র্যাক্ট কিলিং করতে আসে। ৭ জন মিলে মাসুমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিকের একজন ইন্সপেক্টর অশোক ঘোষকে কোমরে পিস্তল রাখতে দেখে জনগণের সহযোগিতায় তাকে আটক করেন।’ তিনি বলেন, আটক ব্যক্তির কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে ৭ জন জড়িত ছিল। তাঁদের কাছে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।