সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শুক্রবার তিন থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন | চ্যানেল খুলনা

খুলনায় শুক্রবার তিন থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

শুক্রবার ১৮ আগষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর তিন থানা দৌলতপুর, খালিশপুর ও হরিণটানা থানায় অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে- তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

খুলনা মহানগরীর দৌলতপুর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন বিকাল ৫ টায় ৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে, বিকাল ৩ টায় হরিণটানা থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন কৈয়া বাজার জিননুরাইন মাদ্রাসা অডিটোরিয়ামে ও খালিশপুর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন সন্ধ্যা ৭ টায় গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম রহ. ফাউন্ডেশন মিলানায়তনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলোয়ার হোসাইন সাকি, বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম।

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে খালিশপুর থানায় সভাপতিত্ব করবেন হাফেজ আব্দুল লতিফ, দৌলতপুর থানায় আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, হরিণটানা থানায় মোঃ নজরুল ইসলাম। থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে সংশ্লিষ্ট থানার সকল দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

মহাখালী-তেজগাঁও না গিয়ে বিকল্প পথে চলার অনুরোধ ডিএমপির

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

ঈদের দিন ‘পঙ্গু হাসপাতালে’ মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উপচেপড়া ভিড়

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।