সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা | চ্যানেল খুলনা

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

খুলনার দাকোপ উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে চালনা আছাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় উপজেলার পানখালী ইউনিয়নের খোণা এলাকায় প্রায় ৪০ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ফকির ও বাচ্চু ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে বাচ্চু ফকিরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আকরাম আলী ফকির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবার সকালে র‍্যাব ৬ মামলার দুই আসামি মুকুন্দ মন্ডল ও রসুল গাজীকে আটক করে। তাদের নিয়ে যাওয়ার সময় চালনা এলাকায় বিক্ষুব্ধ জনতা র‍্যাবের গাড়ি ঘেরাও করে হামলা চালায়। একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দাকোপ থানার ওসি খায়রুল বাশার জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।