সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন শেখ আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রেলস্টেশনের পাশে একটি ঘেরে ইমন শেখের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।