সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ময়ূর নদে নির্মাণ হচ্ছে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু | চ্যানেল খুলনা

খুলনায় ময়ূর নদে নির্মাণ হচ্ছে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু

নদীর পানির স্তর থেকে সেতুর উচ্চতা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী এলাকায় ময়ূর নদীর ওপর নতুন ও পুরোনো দুটি ব্রিজই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সড়ক বিভাগ। এর মধ্যে নতুন ব্রিজটি মাত্র সাত বছর আগে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। এই দুটি ব্রিজ ভেঙে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আরেকটি নতুন সেতু নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ সেতু নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) সেখ সালাহউদ্দিন জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।

উদ্বোধনকালে এমপি সালাহউদ্দিন জুয়েল বলেন, খুলনাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অনেক কাজ চলমান রয়েছে। হাতিরঝিলের আদলে ময়ূর নদের ওপর সেতুটি নির্মাণ করা হবে।

সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, যানবাহনের চাপ বাড়ায় খুলনা মহানগরীর প্রবেশদ্বার ময়ূর নদের ওপর থাকা ব্রিটিশ আমলের একটি সেতুর পাশে ২০১৬ সালে আরেকটি নতুন সেতু নির্মাণ করা হয়। দ্বিতীয় সেতুটি নির্মাণের পর থেকেই পানির স্তর থেকে সেতুটির উচ্চতা নিয়ে শঙ্কা দেখা দেয়। পাশাপাশি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হলে দুটি সেতুই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, সাত বছর আগে ময়ূর নদীর ওপর গল্লামারী এলাকায় যে সেতুটি নির্মাণ করা হয়েছিল তা ছিল অপরিকল্পিত। এত নিচু কোনো সেতু হতে পারে না। সে কারণে ওই টাকা এখন গচ্চা যাচ্ছে। অপরিকল্পিত এমন কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক-উর-রহমান বলেন, এ সেতু নির্মাণের পর বদলে যাবে নগরীর প্রবেশদ্বার চিত্র। ময়ূর নদীর দুই পাশে এখন যেই পরিবেশ রয়েছে সেটিরও পরিবর্তন হবে। সেতুটি ঘিরে বিনোদনের ব্যবস্থা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।