সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ঝুলন্ত অবস্থায় উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, মাওলানা মিরাজ গ্রেপ্তার

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।