সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২ | চ্যানেল খুলনা

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

খুলনার ফুলতলা উপজেলায় বন্ধুদের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোঃ সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি একটি ডিশ লাইন প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও হতাহতরা একে অপরের বন্ধু এবং সমবয়সী। কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বিরকে লক্ষ্য করে পেটে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় স্বাধীন ও নিরব নামে আরও দুই যুবক আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, সাব্বির সকালে কাজে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। পরে খাওয়া শেষে বাড়ির পাশে একটি দোকানে গেলে সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে হাসপাতালে গেলে তিনি ছেলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, কয়েকদিন ধরে চলমান বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।