সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে মর্ডান টাওয়ারের দুর্দান্ত জয় | চ্যানেল খুলনা

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে মর্ডান টাওয়ারের দুর্দান্ত জয়

খুলনায় অনুষ্ঠিত মর্ডান টাওয়ার বনাম খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রীতি ক্রিকেট ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে মর্ডান টাওয়ার দল। সময় টেলিভিশন, এখন টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের সদস্যদের নিয়ে গঠিত মর্ডান টাওয়ার টিম শুরু থেকেই বলে তাদের আধিপত্য দেখায়।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৮ ওভারেই জয় নিশ্চিত করে মর্ডান টাওয়ার। ব্যাটে ৩৫ রান ও বল হাতে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন চ্যানেল টুয়েন্টিফোরের বেল্লাল হোসেন সজল।

শনিবার (২৯ নভেম্বর) সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল পুরোপুরি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। খেলোয়াড়দের পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে পরিণত হয় এটি এক আনন্দঘন মিলনমেলায়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল আয়োজকদের লক্ষ্য আর মর্ডান টাওয়ারের জয়ে সেই আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

মর্ডান টাওয়ার দলের খেলোয়াড়রা ছিলেন, জাকারিয়া তুষার, বেল্লাল হোসেন সজল, তানজীম আহমেদ, আব্দুল হালিম, আবুল বাশার, ইলিয়াস হোসেন, শেখ রাসেল, নুরুল আমিন, মো. ছাব্বির ফকির, সাফায়েত হোসেন ও ইমন হোসেন। দলের কোচ হিসেবে ছিলেন নেয়ামুল হোসেন কচি।

খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দলে ছিলেন, হেলাল আহমেদ, মামুন হাওলাদার, সাগর, হাবিবুর রহমান, কামরুল আহসান, ইমাম হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, শান্ত ইসলাম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।