সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন | চ্যানেল খুলনা

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় রেলওয়ে পুলিশ লাইন্সে দায়িত্বরত পুলিশ সদস্য সম্রাট বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার কমিটি গঠন করা হয় এবং রোববার থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, সার্কেল সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন রেলওয়ে সদর থানার ওসি মো. ফেরদৌস আলম খান ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আবু হাসান। চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিহত সম্রাট বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে নেওয়া হয়েছে। আত্মহত্যার মূল তদন্ত সংশ্লিষ্ট থানা করছে।

তদন্ত কর্মকর্তা জানান, আত্মহত্যার আগে সম্রাট অনলাইনে কথা বলেছেন এবং এ সময় তিনি কোনো সিম ব্যবহার করেননি। তাদের বিয়ে হয়েছিল প্রায় ছয় মাস আগে এবং দাম্পত্য কলহ ছিল বলে জানা গেছে। মানসিক চাপের কারণেও তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট বিশ্বাস। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।