সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা | চ্যানেল খুলনা

খুলনায় নুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার।

অভিযুক্তরা হলেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন।

এতে আরও উল্লেখ করা হয়, এ সময় নুরুল হক নুরু মোবাাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার (ওসি) মো. মাসুম। তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

দুর্নীতি মামলায় খুলনায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিঠু গ্রেফতার

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।