সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় | চ্যানেল খুলনা

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ দমন, জননিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার।
সভায় সাংবাদিকরা খুলনা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি, কিশোর অপরাধ, ছিনতাই, যানজট, মামলা তদন্তে দীর্ঘসূত্রতা এবং পুলিশের সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানান তারা।
নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনায় ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।