সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক‌ খুন | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক‌ খুন

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নগরের সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে ঘটনাটি ঘটে। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনীতে রাতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিল।

রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নীচে আঘাত করলে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে তার অবস্থা আশংকজনক হওয়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এ হত্যাকান্ডের ব্যাপারে কেউ কোন কথা বলছে না। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে এবং তাদের আশপাশের সিসি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে। তবে ঘটনাটি মাদক কেন্দ্রিক বলে তিনি আরও জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।