সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪ | চ্যানেল খুলনা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

কেএমপি ডিবি পুলিশের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীসহ একাধিক মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে আটক করা হয়েছে। এ সময় মাদক, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন. রাব্বি (২৫), পিতা- লুৎফর, সাং- কৃষ্ণনগর, থানা- লবণচরা; মো. আল-আমিন খান (২৪), পিতা- মরহুম আব্দুল আজিজ খান, মাতা- আজিমুন্নেছা বেগম, সাং- খোকন কমিশনারের কালভার্ট; মো. রানা খান (২৭), পিতা- মো. সেকেন্দার খান, স্থায়ী ঠিকানা- ট্যাংরাখালী, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট; বর্তমানে পাওয়ারহাউজ, সোবাহান এর বাড়ির ভাড়াটিয়া; মো. স্বপন (২৪), পিতা- ফেলু শিকদার, সাং- বসুপাড়া এতিমখানার মোড়, মিজান ভিলা।

গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কেএমপি ডিবি পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী পালিত

খুলনা জাগ্রত তরুণ সংঘের নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা

শহীদদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : মাহফুজুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।