
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে খুলনায় ৪৮টি যানবাহন আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (২৫ নভেম্বর) ট্রাফিক বিভাগ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, আটক যানবাহনের মধ্যে রয়েছে ২৪টি ইজিবাইক ও মিশুক, সাতটি মাহিন্দ্রা ও সিএনজি, ১২টি ব্যাটারিচালিত রিকশা, একটি ব্যাটারিচালিত ভ্যান, তিনটি মোটরসাইকেল ও একটি ট্রাক।
ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এসব যানবাহন আটক করা হয়।


