সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার

৪৫ হাজার টাকার জাল নোটসহ সালাউদ্দিন (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩১ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সালাউদ্দিন ফরিদপুর জেলার পূর্ব গোয়ালচামট বেতুয়াবাড়ি এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ টাকার ৯০টি জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জাল নোটগুলো সালাউদ্দিন খুলনার সুমাইয়া ও নিরব নামের দুইজনের মাধ্যমে ফরিদপুরে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার যুবক তাদের নাম এবং মোবাইল নম্বর বলতে পারলেও সঠিক ঠিকানা জানাতে পারেনি। এ ঘটনায় সালাউদ্দিনসহ সুমাইয়া ও নিরবের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।