সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

খুলনার সদর থানার চাঁদাবাজি মামলায় চয়ন ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে তাকে পূর্ব রূপসা বাসস্টান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চয়ন খুলনা সদর থানাধীন গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, খুলনা সদর থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলার অন্যতম আসামি পূর্ব রূপসা বাসস্টান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আসামি চয়ন ব্যাপরিকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মারপিট, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের সংবাদে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।