সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৬১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে শনিবার (৯ মে) দুপুর পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৫১ শিশু। এছাড়া ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। এই জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ১ হাজার ১২৬ শিশু।

এছাড়া যশোরে ৩৮৪ শিশু, মাগুরায় ৩৭২, খুলনায় ৩৭২, মেহেরপুরে ১৭৬, সাতক্ষীরায় ১২৭, ঝিনাইদহে ১৮৩, নড়াইলে ১৩৬, বাগেরহাটে ৮৮ এবং চুয়াডাঙ্গায় ৯০ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬১ শিশু। আর ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে মোট দুই শিশু মারা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে কুষ্টিয়ায় ২৮, খুলনায় ১৫, চুয়াডাঙ্গায় ৩, মাগুরায় ৮ ও মেহেরপুরে ৭।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।