সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার ৩ | চ্যানেল খুলনা

খুলনায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার ৩

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত আলম মোল্যার স্ত্রীর দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১. সাইফুল ২. রুমান মোল্যা ৩. নাসির খান।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা থানা পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে জামিরা ও টোলনা গ্রামে অভিযান চালিয়ে ১৩ আসামির মধ্যে এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানা অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, গত রাতে উপজেলার জামিরা ও টোলনা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: গত ২০ সেপ্টেম্বর খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।