সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অভিযানে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ) বিকেল ৪টা ৫ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা মোল্লাবাড়ীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাবুল হোসেন বাপ্পি (৪৮) ও সাজু (৪০)।

তারা খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ ৪৯ হাজার ১৮০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।