সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। অভিযান পরিচালনাকারী দলের দাবি, জনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত।

রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে জনির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

নিউ মার্কেট ও সোনাডাঙ্গা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কেডিএ’র অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।