সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

অস্ত্রসহ মনিরুল ইসলাম মনি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের সামনে মাদ্রাসা রোড থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার সন্ত্রাসী ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোডে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল চালক মনির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে পুলিশ। তার কোমর থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাসার ভেতরে প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের শরীরে বিদ্ধ হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মনিকে দেখা গেছে। তার কাছ থেকে যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেটিও সে সেদিন ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকে পুলিশ তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।