সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশু চাঁন (২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের আরিফের সন্তান। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ডা. রুখশানা পারভীন জানান, প্রায় ২৩ মাস বয়সী শিশুটি গুরুতর অপুষ্টিতে ভুগছিল এবং মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় থাকার কথা থাকলেও শিশুটি কোনো টিকা পায়নি। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ৯ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একই ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১০ মাস বয়সী আরেক শিশু শামীমের মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।