সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি হলের পাশে যুবক হত্যায় সাতজনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

খুবি হলের পাশে যুবক হত্যায় সাতজনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল গেটের বিপরীতে প্রকাশ্যে মো. নয়ন (২৩) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই রাসেল ইসলাম বাবু বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে নগরীর ইসলামনগর এলাকার মৃত এনামুল হকের ছেলে মতিউল হক রাজিব (৪০) নামের অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত মারামারিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে খুবির খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে তাকে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল দিকে স্থানীয় ‘সুজন-ইব্রাহিম’-এর চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব এই দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাকিব গ্রুপের রাজু, সুজন ও শাকিব তিনজন মিলে নয়নকে পেঁছন থেকে ঝাপটে ধরে। আর রাকিব তার বুকের মধ্যখানে ছুরি দিয়ে আঘাত করে। এতেই নয়নের মৃত্যু হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক নয়নের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান চলছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।