সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি | চ্যানেল খুলনা

খুবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে মৌমিতার মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে তারা খুলনা শহরে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, বিশ্ববিদ্যালয়ের হল রোড দ্রুত সংস্কার, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি উত্থাপন করেন।

মানবন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ রেজোয়ানুল হক রাদ, তৌকির জোয়ার্দার, মেহরাব হোসেন রাকিব, মারুফ ও মুরছালীন। সঞ্চালনা করেন মাহবুবুর রহমান আকাশ।

মানবন্ধনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানের মতো। কোনো শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হলে তা শিক্ষক-সহপাঠী সবার জন্য গভীর বেদনার। তিনি তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। গল্লামারী সেতুর নির্মাণকাজের ধীরগতির বিষয়েও প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে, তবে এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। সর্বশেষ আগামী দুই মাসের মধ্যে একটি অংশের কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হল রোডের বেহাল অবস্থার বিষয়ে কেডিএ ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মানববন্ধনে ট্রেজারার বলেন, জেলা পরিষদের সামনের সড়কে সন্ধ্যায় এমন দুর্ঘটনা উদ্বেগজনক। যেখানে অন্য সড়কের চেয়ে চাপ কম থাকে, কিভাবে সেখানে এমন দুর্ঘটনা ঘটতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, শিক্ষা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মাদ খানসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার চুকনগরে মৌমিতা হালদারের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সোমবার সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে তিনি মারা যান। তিনি আইন ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ প্রীতি সমাবেশ

আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছে :মিয়া গোলাম পরওয়ার

কোন আন্দোলন-সংগ্রাম দিয়ে মহান মুক্তিসংগ্রামের ত্যাগকে ম্লান করা যাবে না

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।